রিকশা তে যাচ্ছিলাম কোথাও। প্যাডেল রিকশা। রাস্তায় এক দঙ্গল ছাত্র, গোটা রাস্তা জুড়ে জট পাকিয়ে উঁচু হাসিতে যাচ্ছে। অন্যমনস্ক সাইকেল রা হাঁটছে পাশে। একটা ছোট্ট টোকা বোধ হয় লেগেই গেল রিকশায়। আধবুড়ো লোক টি বলে উঠলেন, 'দেখে চল বাবা রা, পুরো রাস্তা জুড়ে চলছ, রাস্তা টা কি তোমাদের একার? '
- হ্যাঁ আমাদের ই ত।
-আমার বাবা কিনে রেখেছে, জান না?
মন্তব্য গুলো এগিয়ে যেতে যেতে হাসির সাথে তুইতোকারি তেও নামলো বোধ হয়।
রিকশাচালক চুপ করে শুনল। ওরা নিস্তার দিয়ে গেলে, আমার দিকে ফিরে, দু আঙুলের একটি মুদ্রা দেখিয়ে, অতি মৃদু হেসে শুধু দুটি শব্দ বল্লেন-
"কলমের দাম।"
আমার চারপাশ টা কেমন আলো লাগলো, যার বৃত্ত থেকে ক্রমেই দূরে চলে যাচ্ছে ঐ সাইকেল গুলো, হাসি..
এরপর চলে গেছে অনেক গুলো বছর। এখনো একা হলে চোখ বুজলে, আমার সমস্ত পড়াশোনা, বই, জ্ঞানের ওপার থেকে মৃদু হাসি হেসে জীবন বলে ওঠে, 'কলমের দাম'। প্যাডেলে চাপ দিয়ে এগিয়ে যায়।
ই রিকশা দখল করে নিয়েছে শহর।
খুব অল্প সময় নিয়ে আসলে ভাবা হচ্ছে। এমন কিছু সংযোগ প্রয়োজন যা সময় নিরপেক্ষ। এই যে যা দেখছ। যা ভাবছ। এর সবটাই কি তুমিই ভাবছ। নাকি আলগোছে কেউ ভাবাচ্ছে? সব ব্যাপারেই আমার উপস্থিতি প্রবল হওয়া উচিৎ।
ReplyDeleteবিষয় এমন আসে। যা শাশ্বত।
ভাবনা চলুক। এইসব দৃশ্যই আমাদেরকে চুম্বকের মত জীবনে রাখে।