আমি দর করি, অথচ দরাদরি পছন্দ করি না। আমি ভীড় বাড়াই, অথচ ভীড় এড়িয়ে ফাঁকা খুঁজি। আমি জলাভূমি ভরাটের বিপক্ষে, শুধু আমার বাড়ির স্যাংশনটা এসে গেলে। মোম জ্বেলে আমি ধিক্কার দিই অথচ ভিক্টিমের সামনে আমিই দর্শক। স্বচ্ছ ভারত চাই আমার কিন্তু ডাস্টবিন আমার বাড়ির সামনে থাকা চলবে না। টিজিং বড়োই খারাপ, মিটু স্ট্যাটাস দিই তবে রাস্তায় কেউ ঘুরেও না চাইলে ক্ষুণ্ণ হই। সাম্যে আমি বিশ্বাস করি, তবে সংরক্ষিত আসন মনে করাতে ভুলি না। দর্শনে প্রথম বিচার মানি না কিন্তু রেস্তোরাঁয় চারপাশের লোক দেখেই সীট ঠিক করি। আয়লানের জন্য মিছিল করি, কিন্তু রাস্তার পাশে হাত বাড়াই না। শূন্যতা ভালবাসি অথচ প্রাচুর্যকে ঈর্ষা করি। বাড়িতে চুরি চাই না কিন্তু জীবন জুড়ে চুরির সুযোগ খুঁজি।
অর্থাৎ আমি নিজেকে এতভাবে এতটা অপছন্দ করছি বলেই বদল চাইছি। অথচ নিজেকে এতটা ভালবাসি যে বদলাচ্ছি না।
এই দুই বিরোধী বল মিলে ঘোরাচ্ছে বৃত্ত। এই পরিধি, এই ব্যাস। অনেক টা ইলেকট্রনের মতন। নিজেকে একটু কম ভালবাসতে, বদলাতে একটা ছোট্ট লাফ দরকার। কোয়ান্টাম লাফ। আর তার জন্য দরকার উত্তেজনা। বাহ্যিক। সে কি ঈশ্বরবোধ? সে কি মানবতা? প্রেরণা? অথবা মৃত্যুমুহূর্ত?
জানি না।
একটা গান লিখব সবাই মিলে। কেউ সুর। কেউ কথা সাজাব। জীবনের এদিকওদিক যেভাবে ফুটো হয়ে যাচ্ছে। তাকে সেলাই করব সবাই মিলে। সুতো দিয়ে আটকে থাকব। জীবন কি? কষ্ট না সুখ কোনটা কি? এইসব ব্যাপারগুলো থেকে পালিয়ে একটা মিথ্যে নিয়ে বেঁচে চলেছি। আর না। এবার সময় ফিরে দেখার। পায়ের নীচে চাপা পড়া ফুল কুড়িয়ে বলা: হে বন্ধু ভালো থেকো।
Wednesday, January 10
আমি, আমিই
Subscribe to:
Post Comments (Atom)
ক্রাইসিস টু হ্যাপিনেস
ক্রাইসিস মানে সংকট। আমাদের যাপিত জীবনে সংকটেরতো অভাব নেই, এবার এই সংকটগুলো সবচেয়ে বেশি কাদের হচ্ছে? জানি আমাদের মানে এই প্রজন্মেরই। প্রশ্ন ...
-
যা ঘটে তাই কি ঘটনা? মনে হয় না। কয়েক দিন আগে আমি একটা দৃশ্য ভেসে উঠতে দেখেছি, যেটা ঘটেছে আজ থেকে কয়েক বছর আগে। বি.এস সি দ্বিতীয় বর্ষের প্র...
-
একটা গান লিখব সবাই মিলে। কেউ সুর। কেউ কথা সাজাব। জীবনের এদিকওদিক যেভাবে ফুটো হয়ে যাচ্ছে। তাকে সেলাই করব সবাই মিলে। সুতো দিয়ে আটকে থাকব। জী...
-
ক্রাইসিস মানে সংকট। আমাদের যাপিত জীবনে সংকটেরতো অভাব নেই, এবার এই সংকটগুলো সবচেয়ে বেশি কাদের হচ্ছে? জানি আমাদের মানে এই প্রজন্মেরই। প্রশ্ন ...
কঠিন বাস্তব।যে দিন আমি হিংসা,লোভ,ঈর্ষা,স্বার্থপরতা বর্জন করবো,সেইদিনই আমি জীবনকে খুঁজে পাবো।কোয়ান্টামের ভাষায়,যেইদিন জীবন এইসমস্ত অলীক জিনিসকে বিকর্ষণ করবে,সেইদিনই পাবো বেঁচে থাকার আনন্দ।
ReplyDeleteলোকে নিজের ব্যক্তিত্ব বানানোর চক্করে হিংসা,লোভ,ঈর্ষা,স্বার্থপরতা বর্জন করতে পারে না। আমি থেকে আমরা হতে পারলেই হবে। কিন্তু আমরার পরিসর যেন অসীম হয়।
ReplyDeleteবদলের কি প্রয়োজন? এই যে এত শ্রম দিয়ে প্রকৃতি সাজানো, এই যে এত সাধ্যের পর জীবন। প্রতিটা দিন যেখানে উইদাউট রিহার্সাল। সেখানে মনে হয় না কি যা আসছে তা বুঝতে ভুল হচ্ছে বলেই আমরা অন্য পথের দিকে যাচ্ছি। অন্য কথা ভাবছি।
ReplyDeleteভেবে দেখোঃ