যা ঘটে তাই কি ঘটনা? মনে হয় না। কয়েক দিন আগে আমি একটা দৃশ্য ভেসে উঠতে দেখেছি, যেটা ঘটেছে আজ থেকে কয়েক বছর আগে।
বি.এস সি দ্বিতীয় বর্ষের প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য একটা পরিবেশ বান্ধব ভ্রমণের পেপার জমা দিতে হয়। তার জন্য কোথাও ঘুরতে যাওয়া দরকার। সবাই ঠিক করলো যে জলপাইগুড়ি যাবে । আমিও হ্যাঁ তে হ্যাঁ দিলাম। প্রায় ছহাজার টাকা। একটু কষ্ট হলেও, জোগাড় হয়ে গেল।
বাড়ি থেকে যে একটা দৃশ্য মনে এঁকে নিয়ে গিয়েছিলাম সেটা ঠিক মিললো না।
বাঘ, হাতি, বাইসন, গণ্ডার দেখলাম কিন্তু ওয়াচ টাওয়ার থেকে। খুব ভালো ভাবে না।
ভালো ভাবে যেটা দেখলাম চা বাগান, শাল গাছ, জলঢাকা আর ভুটানের কিছু লোক। আর দেখেছিলাম একটা গণ্ডার নুন খেতে খুব কাছে এসেছিল, তার সাথে একটা খুব সুন্দর ছোট্ট বাচ্ছা।
এটা তো সত্যি ঘটেছিল তাই ঘটনা কিন্তু যেটা কয়েক দিন আগে আমার সাথে হয়েছিল সেটা কি?
কয়েক দিন আগে আরাগুয়েনা থেকে আমার ফেসবুকের বান্ধবী এলইসা রদ্রিগেস একটা ছবি পোস্ট করেছিল । একটা এম গাছের নিচে অনেক আম পড়ে। মনটা তখনই ওই গাছটার নিচে যেতে চাইছিলো। কিন্তু পারলাম না।
সেই গণ্ডারের বাচ্ছাটা আমার সামনে এসে সেদিনের ওয়াচ টাওয়ারে থাকা লোকজনের মতোই আমার দিকে সহানুভূতির দৃষ্টিতে চেয়ে ছিল।
সে বলে গেলো, 'যারা নিজেরাই বন্দি তারা আর আমাদের কি বন্দি করবে'। মনটা কেমন মুচড়ে উঠলো। কিন্তু মনকে শান্ত করে বাস্তবে ফিরে এলাম আর মনের কথা লিখলাম।
আমি আর সেই গণ্ডারের বাচ্ছাটার কথা ভেবে মন খারাপ করি না । আমি আমার কথা ভাবি , আমাদের মতো যারা আছে তাদের কথা ভাবি।
আমি সময় পেলে মাঝে মাঝে সেই ছবিটা দেখি। আর অভিশাপে জর্জরিত করি কাঁটাতার, কিছু কালিমাখা দাগকাটা কাগজকে যেগুলো ছাড়া আমি বাস্তবে কোনোদিন হয়তো ওই আম গাছের নিচে যেতে পারবে না।

কাঁটা, দূরত্ব। গন্ধ পেলাম।
ReplyDelete