ডাকব। যেভাবে হোক ডাকব।
আমি ক্ষয়ের সামনে দাঁড়িয়ে জীবনকে দেখেছি। জীবন সব পারে। সবকিছুর সাথে মানিয়ে নিতে পারে। আমি মানিয়ে নিতে বলব না।
ডুবে যাচ্ছে। প্রায় ডুবেই গেছে কিছু জীবন। যারা চাইছে এই সময় কেটে যাক। হয় সূর্য ডুববে। কিম্বা সূর্য উঠবে। বদলাবে এই সময়।
প্রেমের ভেতরে একটা হাড় ভেঙে গেছে। চুল পরিমাণ। আমার হাতে এক্স-রে প্লেট। আর ঐ ফাটল দিয়ে আজ আলো ঢুকেছে। কাল ১৯৮৯ সাল ঢুকে যাবে।
সকাল হলেই যে চাকরি হয়ে যাবে এমন না। তবু বদলাক। এই কাদার অন্ধকার। এই গোলাপের বুকচাপা মৃত্যু উৎসব কেটে যাক।
ডাকব। যারা ভালো নেই আমি তাদের ডাকব। প্রেসক্রিপশনের কোণে আরএক্স লেখা থাকবে না। থাকবে: রেখে যান। সবকিছু জমা দিয়ে যান।
এই নিন রসিদ। যান, বাঁচুন।

No comments:
Post a Comment